মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline :
ভারত এবং চিনের জন্য শাস্তির বিধান! অথচ রাশিয়ার একটি জিনিস আমদানি করতে পারবে আমেরিকা, নতুন বিলে দ্বিচারিতা পোশাক খাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস: রাষ্ট্রপতির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের সুযোগ নিয়েছে স/ন্ত্রা/সী/রা’: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল ১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীনে সাইবার ল্যাব পরিদর্শনে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের জামিন দিয়েছেন হাইকোর্ট, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির একাদশে ভর্তির দ্বিতীয় দফায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু ২৭ সেপ্টেম্বর এমপি গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা : ইসি সচিব আখতার আহমেদ বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টারকে (আইএসিসিসি) প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ সোমবার ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টারের (আইএসিসিসি) উচ্চপর্যায়ের একটি (আইনগত) প্রতিনিধিদল অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে অ্যাটর্নি জেনারেল তার পক্ষ থেকে সহযোগিতা প্রদানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের ডেভিড টাউনসেন্ডের নেতৃত্বে আইএসিসিসি প্রতিনিধিদলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার মিস লুইস বেইনন, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সিনিয়র ইনভেস্টিগেটর অ্যালেক্স হোড, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যানালিস্ট রাইহান রহমান ও সিঙ্গাপুরের একজন আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার বিশেষজ্ঞ। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই সাক্ষাতে বাংলাদেশের বাইরে থাকা সম্পদ ও পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান আইনগত চ্যালেঞ্জ এবং সে সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সম্ভাব্য আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আইএসিসিসি’র প্রতিনিধিদল আন্তর্জাতিকভাবে সম্পদ উদ্ধারের ক্ষেত্রে বিদ্যমান আইনগত প্রতিবন্ধকতা দূরীকরণে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করেন। অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধার এবং তা দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল আইনগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের বিষয়ে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add