সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

গুপ্ত হামলায় ‘পলাতক শক্তি’, আরও কঠিন পরিকল্পনা আছে তাদের: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ / ৪৮৩ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পলাতক পরাজিত শক্তি বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের বড় বাধা। তাই নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন হয়ে গেলে তাদের (পলাতক শক্তি) বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সে জন্য নির্বাচনের আগে ফিরে আসা নিশ্চিত করতে চায়। চোরাগোপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে।

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া তাঁর ভাষণ বিটিভি, বেতার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি বলেন, ‘শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তাঁর জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তস্তল থেকে দোয়া করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add