সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে কুমার শানুর মামলা

ডেস্ক রিপোর্টঃ / ৪৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা এবার আদালতের দোরগোড়ায় পৌঁছেছে। রীতার করা  মানহানিকর মন্তব্যের জেরে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন এই কিংবদন্তি গায়ক। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ রুপি দাবি করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের প্রায় ২০ বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তোলেন রীতা ভট্টাচার্য। তার দাবি ছিল, অন্তঃসত্ত্বা থাকাকালীন শানু তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিলেন।

এমনকি ঠিকমতো খাবার ও ওষুধের খরচ পর্যন্ত দিতেন না। জীবন বাঁচাতে রীতাকে নিজের গয়না পর্যন্ত বিক্রি করতে হয়েছিল বলে দাবি করেন তিনি। এছাড়াও শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন রীতা।

প্রাক্তন স্ত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন কুমার শানু। গায়কের দাবি, এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে গড়ে তোলা তার পরিচ্ছন্ন ভাবমূর্তি নষ্ট করা হয়েছে।

শানুর আইনজীবী সানা রইস খানের মাধ্যমে পাঠানো ওই নোটিশে ইন্টারনেটে থাকা সেই বিতর্কিত সাক্ষাৎকারের ভিডিওগুলো দ্রুত সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। শানুর আইনজীবীর দাবি, ‘কুমার শানু চার দশক ধরে সুরের জাদুতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন। সস্তা প্রচারের আশায় করা এসব মিথ্যা অভিযোগ দিয়ে গুণী এই শিল্পীকে কলঙ্কিত করা যাবে না।’

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই রীতাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন শানু। তবে তাতে কোনো সমাধান না হওয়ায় এবার বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হলেন ‘মেলোডি কিং’। দীর্ঘ দুই দশক পর এই প্রাক্তন দম্পতির আইনি লড়াই এখন শোবিজ পাড়ায় আলোচনার তুঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add