মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline :
ভারত এবং চিনের জন্য শাস্তির বিধান! অথচ রাশিয়ার একটি জিনিস আমদানি করতে পারবে আমেরিকা, নতুন বিলে দ্বিচারিতা পোশাক খাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস: রাষ্ট্রপতির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের সুযোগ নিয়েছে স/ন্ত্রা/সী/রা’: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল ১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চীনে সাইবার ল্যাব পরিদর্শনে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের জামিন দিয়েছেন হাইকোর্ট, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির একাদশে ভর্তির দ্বিতীয় দফায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু ২৭ সেপ্টেম্বর এমপি গাজী নজরুলের বিষয়ে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা : ইসি সচিব আখতার আহমেদ বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের জামিন দিয়েছেন হাইকোর্ট, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতাদের দায়ের করা মামলায় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস এম এমদাদুল হক আবেদনটি শুনানির জন্য ২৬ অক্টোবর দিন রেখেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক ও এস এম শাহজাহান। সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ। এর আগে গত ৯ সেপ্টেম্বর জামিন প্রশ্নে জারি করা রুল মঞ্জুর করে হাবিবুল আউয়ালকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে হাবিবুল আউয়ালের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ ও সৈকত ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল। গত ২৮ জুন হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। শুনানি শেষে ৯ সেপ্টেম্বর তা মঞ্জুর করা হয়। এর আগে গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। ২০২৪ সালের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় সাবেক তিন সিইসিসহ মোট ২৪ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল ছাড়াও সাবেক নির্বাচন কমিশনার, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নাম রয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add