মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ভৈরব নগরে ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে নিহত

ডেস্ক রিপোর্টঃ / ৪০৮ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা খুলনা মহাসড়কে মহেন্দ্রা, ইজিবাইক ও মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে প্রানহানী ঘটেছে। একই সময় আহত হয়েছেন মহেন্দ্রাতে থাকা ৬ যাত্রী।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ -ওসি এইচ. এম.লুৎফুর কবির জানান, মঙ্গলবার(১৬ডিসেম্বর)বেলা ১২টার দিকে মহাসড়কের ভৈরবনগরে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার সদর উপজেলার শাখরা এলাকার আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩৫) ও তার ছেলে মোস্তাকিম ইসলাম (৮)।

আহতরা হলেন , খুলনা জেলা সদরের ইদ্রিস আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন(৫৩), রুপসার দিয়াড়া এলাকার হাতেম আলীর ছেলে খাইরুল আলম( ৩৮),পাইকগাছা উপজেলার কুপিলমুনি এলাকার বাসুদেবের স্ত্রী মিনু (৩৫) ,সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার জনাব আলীর ছেলে নুরুজ্জামান(৩৫), কালিগজ্ঞ উপজেলার রতনপুর এলাকার তাপস( ৩৭) ও তালা উপজেলার ভারশা এলাকার আলমগীরের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার সাব-ইন্সপেক্টর -এস আই শোভন দাশ জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে তালা থেকে একটি যাত্রীবাহি মহেন্দ্রা সাতক্ষীরার দিকে যাচ্ছিল, পথিমথ্যে মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মহেন্দ্রা উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুজন নিহত হয় । পরে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয় ।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই দুজন মারা গেছে। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছে । তাদের মধ্যে দুজন নারী রয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ -ওসি এইচ. এম.লুৎফুর কবির আরও জানান,ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন। সড়ক দূর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে ।

খর্নিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ -ওসি মো. নুরুজ্জামান চানু জানান, দূর্ঘটনা কবলিত মহন্দ্রেটি আটক করা হয়েছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add