সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline :
সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ! ঘূর্ণিঝড় হয়ে ডাঙায় ঝাঁপাতে পারে আগামী সপ্তাহে, দুর্যোগের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে খেলার মাঠ না থাকা গাবুরায় মি‌নিবার ফুটব‌লের ফাইনাল অনু‌ষ্ঠিত।
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার রাজার বাগানস্থ দারুস সালাম মসজিদে এক উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইসলামিক বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গতকাল ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দারুস সালাম মসজিদ কমিটির সভাপতি জনাব আবদুল কাদের ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুজাহিদ ডাবলু সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরা জেলা শাখা । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন জনাব সাইরুল ইসলাম অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক ঢাকা । অনুষ্ঠানে আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিউল বারী চান্দু অবসরপ্রাপ্ত কাস্টম সুপার ঢাকা । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম ম্যানেজার গ্রামীণ ব্যাংক যশোর। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মনে ইসলামের সঠিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধ গেঁথে দিতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। এটি নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রেখে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া কোমলমতি শিশুদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে (যেমন: কুরআন তিলাওয়াত, আজান ও ইসলামিক কুইজ) বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরিশেষে মুসলিম উম্মাহ ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add