শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline :
বিজ্ঞান বিতর্কে সেরার মুকুট জিতল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম জয় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ: দুর্নীতি দমন কমিশন (দুদক) রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সৌজন্য সাক্ষাৎকরেছেন মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে: সংসদীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে সিপিএ মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলার একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুবে আট বাংলাদেশির মৃত্যুর, মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে (সিআইডি)
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সৌজন্য সাক্ষাৎকরেছেন

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই সময় তার সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে সাইফুল হক বিপুল সংখ্যাগরিষ্ঠতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব গ্রহণ করায় তাকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানান। সাইফুল হক আশা প্রকাশ করেন, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন। রাষ্ট্রপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং শ্রদ্ধার সাথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add