শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline :
বিজ্ঞান বিতর্কে সেরার মুকুট জিতল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম জয় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ: দুর্নীতি দমন কমিশন (দুদক) রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সৌজন্য সাক্ষাৎকরেছেন মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে: সংসদীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে সিপিএ মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলার একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুবে আট বাংলাদেশির মৃত্যুর, মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে (সিআইডি)
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ: দুর্নীতি দমন কমিশন (দুদক)

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজীর আহমেদ এ তথ্য জানান। দুদক সূত্র জানায়, কমিশনের অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক পিয়াস পাল অনুসন্ধান শেষে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করেন। প্রতিবেদনে মোহাম্মদ মনিরুল ইসলামের নামে ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৪৯৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। বিভিন্ন ব্যয়সহ তার অর্জিত সম্পদের মোট পরিমাণ ২ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ৬২৩ টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ১ লাখ ৯১ হাজার ৯৮০ টাকা। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনিরুল ইসলামের নামে অর্জিত সম্পদ ও বিভিন্ন খাতে ব্যয়ের সঙ্গে তার গ্রহণযোগ্য আয়ের অসঙ্গতি রয়েছে। অপরদিকে, তার স্ত্রী জাকিয়া পারভীনের নামে ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকার স্থাবর এবং ২৭ লাখ ৮০ হাজার টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এ হিসাবে তার মোট সম্পদের পরিমাণ ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা। বিভিন্ন ব্যয় বাবদ ৯ লাখ ১৭ হাজার ৫০০ টাকা যোগ করলে মোট সম্পদ ও ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৪৭ লাখ ২৬ হাজার টাকা। বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ১২ লাখ ৮০ হাজার টাকা। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে জাকিয়া পারভীনের নামে অর্জিত সম্পদ ও ব্যয়ের সঙ্গে তার গ্রহণযোগ্য আয়ের অসঙ্গতি পাওয়া গেছে। এছাড়া স্বামীর সহায়তায় তার নামে এসব সম্পদ অর্জনের বিষয়টিও অনুসন্ধানে উঠে এসেছে। দুদক জানায়, অনুসন্ধানে প্রাপ্ত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনার ভিত্তিতে মোহাম্মদ মনিরুল ইসলাম ও জাকিয়া পারভীনের কাছ থেকে পৃথক সম্পদ বিবরণী গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাদের পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দিয়েছে কমিশন। দুদকের নথিতে মোহাম্মদ মনিরুল ইসলামকে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বর্তমানে পিআরএল ভোগরত অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add