রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরা সদরের একটি দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, অভিভাবকদের তলব করেছে উপজেলা প্রশাসন মামলা জট কমাতে মেডিয়েশনকে আরও শক্তিশালী করতে হবে: চিফ লিগ্যাল এইড অফিসার এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মুস্তাফিজুর রহমান কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার করেছে বিজিবি রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে (ডিবি) পুলিশ ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন উদযাপিত হয়েছে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সিলেবাসে আনার নির্দেশ: প্রধানমন্ত্রীর তারেক রহমান বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে প্লাবিত হতে পারে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরা সদরের একটি দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, অভিভাবকদের তলব করেছে উপজেলা প্রশাসন

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ সাতক্ষীরা সদরের একটি দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগে অভিভাবকদের তলব করেছে উপজেলা প্রশাসন। তাদের আগামী ২৪ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
গতকাল বুধবার সাতক্ষীরা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে বলে ৯ সেপ্টেম্বর জেলা কার্যালয়ে ওই অভিযোগ করেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা। নোটিশে বিয়ে হওয়া ছেলে-মেয়েদের জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, বিয়ের কাগজপত্র, সাক্ষীসহ অভিভাবকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের সবার উপস্থিতি নিশ্চিত করতে উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপারকে অনুরোধ করা হয়েছে। অভিযোগকারী হিসেবে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা বলেন, ‘সাতক্ষীরায় আশঙ্কাজনক হারে বাল্যবিবাহ বেড়েছে। যেটি উদ্বেগজনক বিষয়।’ সাতক্ষীরা সদর ইউএনও অর্নব দত্ত বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনায় তথ্য-উপাত্ত ও বিয়ের কাগজপত্র যাচাই করা হবে। নথি যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ শিক্ষার্থীর অভিভাবকদের বক্তব্য নেওয়ার পাশাপাশি বিয়ের বয়স ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হবে। তদন্তে বাল্যবিবাহের বিষয়টি প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ নোটিশ পাওয়ার তথ্য নিশ্চিত করে শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম বলেন, বিয়ের পর অনেক ছাত্রী মাদ্রাসায় আসে না। তাই তাদের সরাসরি হাজির করাতে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের হাজির করার চেষ্টা চলছে।’
এর আগে ১০ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয় উপজেলা প্রশাসন। এতে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের শ্বশুরবাড়িতে না পাঠানো এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অভিভাবকেরা।

উল্লেখঃ জেলায় পর্যপ্ত পরিমানে বাল্যবিবাহ হওয়ার পরেও কত জন কাজী/ ম্যারেজ রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্ৰহণ করা হয়েছে সেটাই জানার অপেক্ষা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add