রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরা সদরের একটি দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, অভিভাবকদের তলব করেছে উপজেলা প্রশাসন মামলা জট কমাতে মেডিয়েশনকে আরও শক্তিশালী করতে হবে: চিফ লিগ্যাল এইড অফিসার এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মুস্তাফিজুর রহমান কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার করেছে বিজিবি রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে (ডিবি) পুলিশ ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন উদযাপিত হয়েছে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সিলেবাসে আনার নির্দেশ: প্রধানমন্ত্রীর তারেক রহমান বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে প্লাবিত হতে পারে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে (ডিবি) পুলিশ

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা ও শাহমখদুম থানা পুলিশ। এ সময় ৬৫০ গ্রাম গাঁজা ও ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দামকুড়া থানার নতুন মধুপুর বটতলা গ্রামের আক্তার হোসেন ববির (৫০) বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ববিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। অভিযানে ববির হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গোদাগাড়ী থানার বিদিরপুর গ্রামের মৃত আবুল কালাম সরকারের ছেলে মো. সুরুজ (৪৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ববি ও সুরুজ পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে। পলাতক সুরুজের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, একই দিন রাত সোয়া ৯টার দিকে পবা থানা পুলিশ পারিলা ইউনিয়নের ঘোলহাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মো. সুজন আলী (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশ ডাবতলা থেকে সিটিহাট এলাকায় চেকপোস্ট অভিযান পরিচালনা করে মুশফিকুর রহমান আকাশ (২৫) নামে আরেক যুবককে গ্রেপ্তার করে। তিনি রাজপাড়া থানার মহিষবাথান গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে। তার হেফাজত থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক সুরুজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add