সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline :
কোভিড প্রকল্পে জালিয়াতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা করেছে (দুদক) দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের রিমান্ড শুনানিতে যা হলো ‘বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের মর্যাদা ও সম্ভাবনাকে সুদৃঢ় করবে’: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে তোলা হয়েছে তিন নম্বর সতর্কসংকেত গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি আর নেই বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ গাজী নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় নিয়েছে পুলিশ চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ’র
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ গাজী নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় নিয়েছে পুলিশ

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরার সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নিয়েছে পুলিশ। আজ রোববার রাত ১০টার দিকে এ তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এদিন সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই ঘটনার পর গত ২২ জুলাই এই সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add