সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline :
কোভিড প্রকল্পে জালিয়াতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা করেছে (দুদক) দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুলের রিমান্ড শুনানিতে যা হলো ‘বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের মর্যাদা ও সম্ভাবনাকে সুদৃঢ় করবে’: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে তোলা হয়েছে তিন নম্বর সতর্কসংকেত গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস থাকবে না মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল-মাদানি আর নেই বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ গাজী নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় নিয়েছে পুলিশ চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ’র
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে সড়ক পরিবহন মালিক সমিতি। বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন উপস্থিত সাংবাদিকদের বলেন, বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add