কলারোয়ায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ডিসেম্বর শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা।
১৬ ডিসেম্বর প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও গণকবর প্রাঙ্গণে বিশেষ মোনাজাত।
সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। সকাল ১১টায় বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।
সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান।
উপজেলার সকল মসজিদ, মন্দির গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা। হাসপাতাল ও এতিমখানাসমূহে উন্নতমানের খাবার সরবরাহ। বিকেল ৩টায় কলারোয়া ফুটবল ময়দানে প্রীতি ফুটবল খেলা।
বিকেল ৪টায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার বিজয়ের এই দিনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করেছেন।