শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline :
বিজ্ঞান বিতর্কে সেরার মুকুট জিতল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম জয় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ: দুর্নীতি দমন কমিশন (দুদক) রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সৌজন্য সাক্ষাৎকরেছেন মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে: সংসদীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে সিপিএ মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলার একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুবে আট বাংলাদেশির মৃত্যুর, মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে (সিআইডি)
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

মিয়ানমার সীমান্তে বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন ২ টিওবি উদ্বোধন

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন প্রতিবেদক: মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা আরও জোরদার করতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত ২টি টিওবি উদ্বোধন করা হয়েছে। আজ
বুধবার সকালে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন টিওবি দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। রিজিয়ন কমান্ডার বলেন, নবনির্মিত টিওবি দুটির মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে। অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম এবং কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add