বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের নির্দেশনায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ করা হয়েছে

মোঃ আহাজ উদ্দীন / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের নির্দেশনায় ব্রহ্মরাজপুর ইউনিয়নে চতুর্থ শ্রেণির ১১ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেলারাডাংঙা গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরী স্থানীয় একটি এমপিওভুক্ত মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীর পরিবারের পক্ষ থেকে আশাশুনি উপজেলার ঘোলা-ত্রিমহনী গ্রামের সবুজ নামের এক দূরসম্পর্কের আত্মীয়ের সঙ্গে তার বিয়ের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে কিশোরীর বাড়িতে উপস্থিত হন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের নির্দেশনায় ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের বাল্যবিবাহের আইনগত দিক ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয়। পরে পরিবারের সদস্যরা বাল্যবিবাহের উদ্যোগ থেকে সরে এসে বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা সাকিবুর রহমান বাবলা বলেন, “গোপন তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে কিশোরীর বাড়িতে যাওয়া হয়। পরিবারের সদস্যদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও আইনগত পরিণতি সম্পর্কে বোঝানো হলে তারা বিষয়টি উপলব্ধি করেন এবং বিয়ের উদ্যোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।”
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, কিশোর-কিশোরী ক্লাবের সুপারভাইজার মোঃ আজিবুর রহমান, শিশু সুরক্ষাকর্মী মো বাশিয়ার রহমান ও আফসানা আক্তার, ইউনিয়ন দফাদার বাসুদেব বিশ্বাস, ব্রেকিং দ্য সাইলেন্সের ডিস্ট্রিক্ট ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম এবং কো-অর্ডিনেটর সাবরিনা জেসমিন। স্থানীয়ভাবে বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিশু অধিকারকর্মীদের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add