বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

যুবদল,ছাএদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ: নৈরাজ্য সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।

মোঃ সাইদুল বাসার / ১২৩ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

যুবদল,ছাএদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ: নৈরাজ্য সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এবং আওয়ামী-বিরোধী বিক্ষোভের অংশ হিসেবে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এক বিশাল প্রতিরোধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার ২৪ সেপ্টেম্বর বিকালে আয়োজিত এই কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
​সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
​প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য নৈরাজ্য সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে সক্রিয় থাকবে।​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শরিফুজ্জামান সজীব এবং পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন। ​সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতি ও দেশের বিরুদ্ধে যতো পরিকল্পনা বা নৈরাজ্যের চেষ্টা করা হোক না কেন, তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে। নেতৃবৃন্দ নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, আজকে যে জায়গায় এই পরিকল্পনা ও প্রতিরোধ গড়ে উঠেছে, সেখান থেকে আর ফিরে যাবেন না। বক্তারা উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে নানা লড়াই ও সংগ্রামের মাধ্যমে তারা রাজপথে আছেন এবং দেশের যেকোনো সংকট ও অন্যায়ের বিরুদ্ধে ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add