বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে মাদকবিরোধী সচেতনাসভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে

মোঃ আহাজ উদ্দীন / ১০৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে মাদকবিরোধী সচেতনতাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর ১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কান্তি শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ.ন.ম. নাজমুল উলা, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক এবং সাইবার ক্রাইম এলার্ট টিমের সভাপতি শেখ মাহবুবুল হক। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী গণসচেতনতামূলক লিফলেট, স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add