বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

৩০০ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা শুরু, পরিবেশ সুরক্ষায় বিশেষ উদ্যোগ

মোঃ সাইদুল বাসার / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ ৩০০ বছরের ঐতিহ্যের গুড়পুকুর মেলা শুরু, পরিবেশ সুরক্ষায় বিশেষ উদ্যোগ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শতবর্ষী গুড়পুকুর মেলা-২০২৬। বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাওসার আজিজ। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলা প্রাঙ্গণ ও স্থানীয় কারুশিল্পীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাওসার আজিজ বলেন, সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের ঐতিহ্য এই গুড়পুকুরের মেলার উদ্বোধন হয়েছে। আগামী ২০ তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে। এখানে শান্তিশৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং একটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, এ বছর একটি অভিনব বিষয় এখানে করেছি যে, আমরা সাতক্ষীরায় যাতে মেলার সময়টাতে কোনো রকম পরিবেশ বিপর্যয় না হয়, পরিবেশের দূষণ না হয়, সেজন্য প্রত্যেকটা স্টলের সাথে আমরা আবশ্যকীয়ভাবে ডাস্টবিন রাখার ব্যবস্থা করেছি। এবং প্রতিদিন পৌরসভা কর্তৃপক্ষ এখান থেকে যত রকমের ময়লা-আবর্জনা হবে সেগুলো তারা ক্লিন করে পরিষ্কার করে নিয়ে যাবে। সাতক্ষীরাবাসীকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, এই মেলাটি আপনাদের জন্য আয়োজন করা হয়েছে, আপনাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এই মেলায় আপনারা সবাই আসবেন, সমানভাবে আমন্ত্রিত এবং মেলার যে সুন্দর পরিবেশ সেটিও বজায় রাখবেন। বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, ঐতিহ্যবাহী গুরু পুকুরের মেলা, এটা ৩০০ বছরের ঐতিহ্য। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলায় আবারও আয়োজন হচ্ছে। আমরা এই মেলাকে নির্বিঘ্ন করতে, অর্থাৎ এই মেলাটা সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ উপায়ে যেন অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি। নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে তিনি জানান, আমরা ইন্টেলিজেন্স কালেকশন এ বিষয়ে শুরু করে, এখানে আমাদের সিসিটিভি ক্যামেরা স্থাপন, সেগুলো মনিটর করা এবং আমাদের ইউনিফর্ম পুলিশ এছাড়া সাদা পোশাকের পুলিশ তারাও কাজ করে যাচ্ছে। আর এর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনটা যেন শৃঙ্খলভাবে ট্রাফিক ব্যবস্থাপনা যেন সম্পন্ন হয়, সেজন্য আমরা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি। এবং সে অনুযায়ী আমাদের জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে। তাছাড়া সাইবার পেট্রোলিং সেটাও আমরা করছি। সোশ্যাল মিডিয়াতে এ সম্পর্কিত কোনো বিষয় যেন কেউ কোনো গুজব ছড়াতে না পারে, সেটার জন্য আমরা মনিটর করছি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোদায়েভ মাসুদ খান অর্ঘসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ২০ অক্টোবর পর্যন্ত চলা এই মেলা ঘিরে পুরো সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add