মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ‘আইস’ আ/ট/ক

মোঃ সাইদুল বাসার / ৯৫ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ‘আইস’ আ/ট/ক,সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ ‘আইস’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঘোনা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৬/১৩-এস থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক স্থান দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করা হবে। এই সংবাদের ভিত্তিতে ঘোনা বিওপির একটি চৌকস দল সেখানে কৌশলে অবস্থান নেয়। পরে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিজিবির এই সাফল্যে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add