বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় জেলা আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আহাজ উদ্দীন / ৫২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ সাতক্ষীরায় জেলা আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (আইসিটি) সুমাইয়া রহমান। সভায় গত মাসের সভার কার্যবিবরণীতে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। সভার উপস্থিত কমিটির সদস্য দপ্তর কর্মকর্তাগণ। সভায় জেলার ১২০টি আইসিটি ল্যাবসমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলার চারটি রোবটিকস কর্নার ও ভাষা শিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং এ কাজে মাস্টার ট্রেইনারদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও ইনোভেশন সংরক্ষণ, সংগ্রহ এবং নতুন নতুন ধারণা আহরণ ও মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত ডিসপ্লে বিলবোর্ডগুলো সচল রেখে সেবাসংক্রান্ত তথ্য প্রচারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আলোচনা হয়। সরকারি দপ্তরগুলোর ওয়েব পোর্টালে সেবাসংক্রান্ত তথ্য ও সিটিজেন চার্টার নিয়মিত হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে জনস্বার্থসংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, যেমন হাসপাতালের চিকিৎসকদের তথ্য, নিয়মিত হালনাগাদ রাখার বিষয়টি আলোচনায় উঠে আসে। সভায় ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্রের মাধ্যমে জনগণের কাছে হালনাগাদ তথ্য পৌঁছে দেওয়া, নতুন নতুন উদ্ভাবনী ধারণা সংগ্রহ ও উপস্থাপনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে প্রতিবছর অন্তত দুটি ইনোভেশন কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সঞ্চালনা করেন আইসিটি সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add