সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline :
সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ! ঘূর্ণিঝড় হয়ে ডাঙায় ঝাঁপাতে পারে আগামী সপ্তাহে, দুর্যোগের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে খেলার মাঠ না থাকা গাবুরায় মি‌নিবার ফুটব‌লের ফাইনাল অনু‌ষ্ঠিত।
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আশাশুনি উপজেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলা প্রতাপনগর ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রা শুরু করা হয়। প্রার্থীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড,মোটর সাইকেলের বহর ও শ্লোগানে মুখরিত নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন ওয়ার্ড থেকে স্কুল চত্বরে একত্রিত হয়। শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন,পেশাজীবী বিভাগের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি প্রফেসর শাহজাহান হোসেন এবং চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী। অন্যদের মধ্যে প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, সেক্রেটারি মাওঃ আল-আমিন,নায়েবে আমির মাওঃ শফিকুল ইসলাম,বাইতুলমাল সম্পাদক মাওঃ কামরুজ্জামান,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ ব্যবসায়ী,শিক্ষক, মৎস্যজীবী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চেয়ারম্যান প্রার্থীর বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ও এলাকার সাধারণ মানুষের অংশ গ্রহনে শোভাযাত্রাটি প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন,স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমুল পরিবর্তন আনতে হবে। সেই সুযোগ সামনে আসছে। জানুয়ারী মাস থেকে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওঃ রিয়াছাত আলীকে জয়ী করতে হবে। রিয়াছাত আলী ভাইকে আপনাদের হাতে তুলে দিলাম,তাঁর পক্ষে আপনারা কাজ করবেন সেই প্রত্যাশা করছি। উপস্থিত মানুষের সমর্থনবার্তায় ভরা শ্লোগানের মধ্যে তিনি আরও বলেন, বিগত জাতীয় নির্বাচনে আপনাদের ঐকান্তিক চেষ্টা ও সমর্থনে আল্লাহর রহমতে আমরা বিজয়ের মালা পরতে পেরেছিলাম। আপনাদের সহযোগিতায় আমরা সন্তুষ্ট। আমরা আশাবাদী ইউপি নির্বাচনেও আপনাদের সর্বাত্মক সমর্থন থেকে বঞ্চিত হবোনা।
প্রার্থী মাওঃ রিয়াছাত আলী তাঁর বক্তব্যে বলেন, আজকের শোডাউন ইসলামী আন্দোলনের স্বার্থে, ব্যক্তি স্বার্থে নয়,ব্যক্তি রিয়াছাত বা দায়িত্বশীলদের স্কার্থে নয় বরং একমাত্র সাংগঠনিক স্বার্থে। জামায়াতে ইসলাম আমাকে নমিনী হিসাবে নির্বাচন করেছে,আমি কৃতজ্ঞ। প্রতাপনগর ইউনিয়নে আমাকে দিয়ে যদি কল্যাণ হয়,জনগণ আমাকে কামিয়াব করবে। আল্লাহ আপনাদের শ্রম,অর্থ ও প্রত্যাশা কবুল করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add