শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline :
জুলাই হ*ত্যাকা*ণ্ডের বিচার ও সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বাংলাদেশিদের জন্য ভি/সা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির ভারতে বসে রা/জ/নৈ/তি/ক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি স/র/কা/র সাতক্ষীরায় জামায়াতের পেশাজীবী দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’ : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে বাংলা ভাষা ও সাহিত্যের দুই প্রধান কবি সংগীতমনীষী রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অগ্নিবীণা,জেলা সংসদের আয়োজনে উদযাপিত হয়েছে। শনিবার বিকাল ৪ টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সাহিত্য আলোচনা ও সংস্কৃতিক সন্ধ্যা চলে রাত দশটা পর্যন্ত । এছাড়া ধুমকেতু প্রকাশনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচিত হয়েছে।
কবি সৌহার্দ্য সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপপরিচালক ডঃ শাহেদ মনতাজ।
অগ্নিবীণা, সাতক্ষীরা জেলা সংসদের সাধারণ সম্পাদক সোহরাব সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে কবি নজরুলের উপর ভার্চুয়ালি আলোচনা করেন অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে কবি নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, প্রফেসর আব্দুল হামিদ জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে রবীন্দ্রনাথের উপর আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরী মোহন সরকার, কবি শহীদুর রহমান, দেবহাটা ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন প্রমূখ।
রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী এই অনুষ্ঠানে সাহিত্যের আলোচনা ও আবৃত্তি শেষে রাত দশটা পর্যন্ত রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন গুণী কণ্ঠশিল্পীবৃন্দ।
বক্তারা বলেন,রবীন্দ্রনাথ ও নজরুল শুধু বাংলা ভাষা ও সাহিত্যের সম্পদ নন,তাঁরা বিশ্ব সাহিত্যের সম্পদ। দু’জনই তাঁদের মেধা ও অর্জিত সম্পদ অকাতরে বিলিয়েছেন মানুষের কল্যাণে। অথচ বর্তমান সময়ে তাঁদের দু’জনকে সাম্প্রদায়িকতার গণ্ডিতে আটকাতে দেখা যায় অনেক বুদ্ধিজীবীর,যেটা দু:খজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add