শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline :
জুলাই হ*ত্যাকা*ণ্ডের বিচার ও সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বাংলাদেশিদের জন্য ভি/সা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির ভারতে বসে রা/জ/নৈ/তি/ক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি স/র/কা/র সাতক্ষীরায় জামায়াতের পেশাজীবী দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’ : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় জামায়াতের পেশাজীবী দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৭ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় জামায়াতের পেশাজীবী দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেতে গিয়ে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ বলেছেন,ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কর্মীদের আদর্শিক দৃঢ়তা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি সময়ের অন্যতম দাবি। বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা আয়োজিত ‘পেশাজীবী দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে সাতক্ষীরা শহরের কাজী শামছুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ শতাধিক দায়িত্বশীল পেশাজীবী অংশগ্রহণ করেন।
সকাল ৭টায় নিবন্ধন ও নাস্তার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। পরবর্তী অধিবেশনে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ‘আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা’ বিষয়ে আলোচনা করেন। তিনি সংগঠনের শৃঙ্খলা, পারস্পরিক পরামর্শ এবং আত্মসমালোচনার গুরুত্ব তুলে ধরেন। এরপর মুহাদ্দিস রবিউল বাশার সূরা আল-ফুরকানের ৬৩ থেকে ৭৬ নম্বর আয়াতের আলোকে দারসুল কোরআন উপস্থাপন করেন। তিনি কোরআনের আলোকে একজন মুমিনের চরিত্র, বিনয়, ধৈর্য ও তাকওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
চা-বিরতির পর অনুষ্ঠিত অধিবেশনে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ‘দ্বীন প্রতিষ্ঠায় পেশাজীবীদের ভূমিকা’ বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, সততা ও কল্যাণ প্রতিষ্ঠায় পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ অধিবেশনে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ‘আখেরাতই মুমিন জীবনের প্রকৃত মানজিল’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, একজন মুমিনের প্রতিটি কর্ম, চিন্তা ও জীবনাচরণ আখেরাতের সফলতাকে সামনে রেখেই পরিচালিত হওয়া উচিত। দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী বিভাগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান (মুকুল)। পেশাজীবী বিভাগের জেলা সেক্রেটারি মোস্তফা কামালের সঞ্চালনায় সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, এ ধরনের প্রশিক্ষণ ও শিক্ষামূলক আয়োজন পেশাজীবীদের নৈতিক, আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অংশগ্রহণকারীদের অর্জিত শিক্ষা নিজ নিজ কর্মক্ষেত্র ও সমাজে বাস্তবায়নের আহ্বান জানান। আয়োজকরা জানান, জেলার পেশাজীবীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add