রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Headline :
দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে চো/রা/চা/লা/ন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি জুলাই হ*ত্যাকা*ণ্ডের বিচার ও সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বাংলাদেশিদের জন্য ভি/সা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির ভারতে বসে রা/জ/নৈ/তি/ক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি স/র/কা/র সাতক্ষীরায় জামায়াতের পেশাজীবী দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল

মোঃ সাইদুল বাসার / ১৮ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

​গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল।

​গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের আমতলা গণমুখী মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​ শনিবার বিকেলে আমতলা গণমুখী মাঠে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলওয়াত করে হাফেজ ক্বারী মুসতানসির বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। সমাবেশ সঞ্চালনা করেন জেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন।
​সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় ও পাকাপুল মোড় প্রদক্ষিণ করে পুনরায় আমতলা গণমুখী মাঠে এসে শেষ হয়।
​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে। এটি জনগণের ন্যায্য দাবি, যা আদায় ছাড়া বিকল্প নেই।
​তিনি আরও বলেন,
​জুলাই অভ্যুত্থানের পেছনের ত্যাগের কথা স্মরণ করে জেলা জামায়াতের আমীর বলেন, তরুণ ও কিশোরদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বৈরাচারমুক্ত হয়েছে।ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের না হলে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারত না। স্বরাষ্ট্রমন্ত্রী ভারত থেকে আসতে পারতো না।
নেতাকর্মী বাড়ি থাকতে পারতো না । জাতি চিরকাল এই শহীদদের স্মরণ রাখবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জুলাই শহীদদের স্মৃতি ও ঘটনাবলী সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
​জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিয়ে জামায়াত নেতারা অভিযোগ করেন, সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের তরফ থেকে এখন নানা অসংলগ্ন বক্তব্য দেওয়া হচ্ছে। তাঁরা অবিলম্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা যে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি, সেখানে কোনো চাঁদাবাজ বা স্বৈরাচারের দোসরদের ঠাঁই হবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না।
​সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি সুজায়াত আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী,কর্ম পরিষদের সদস্য আইনজীবী আব্দুস সোবহান মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল গফ্ফার, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান এবং পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলমসহ অন্যান্য স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add