মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসএসসির ও সমমান ফলাফরে ধস, পরীক্ষায় গড়ে পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি আওতায় আসতে পারে ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (কাজল সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন কারাগারে মেয়েকে বিয়ে দেওয়ার আড়াই বছর পর বিজেপি বিধায়ক জানলেন জামাই করেছেন প্রায় ২৫ বিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সৌদিআরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশি প্রবাসীর মৃ/ত্যু হয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

শিশু ধ/র্ষ/ণে/র অভিযোগে যুক্তরাজ্যে গ্রে/প্তা/র হয়েছিলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী রুখসার আহমেদের

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

অনলাইন ডেস্ক: ১৯৯০-এর দশকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে একাধিক কিশোরীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রতিমন্ত্রী রুখসার আহমেদের বিরুদ্ধে তদন্ত চলছে। ২০২৪ সালে গ্রেপ্তার হলেও বর্তমানে তিনি যুক্তরাজ্যে জামিনে রয়েছেন। এর মধ্যেই গত সপ্তাহে পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার সদস্য (এমপি) নির্বাচিত হন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৬২ বছর বয়সী রুখসার আহমেদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রার্থী হিসেবে নির্বাচিত হন। গত মাসে জামিনের শর্ত অনুযায়ী ম্যানচেস্টারে পুলিশের কাছে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি যুক্তরাজ্যে যাননি। তবে একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে পাকিস্তানের মিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায়। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই ম্যানচেস্টার বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, ১৯৯০-এর দশকে ম্যানচেস্টারের রাশলম এলাকায় একটি গ্রুমিং চক্রের সঙ্গে যুক্ত থেকে তিনি কিশোরীদের ধর্ষণ ও পাচারে জড়িত ছিলেন। অন্তত দুজন নারী এ অভিযোগ করেছেন। আরও কয়েকজন নারী একই সময়ে শিশু পরিচর্যা কেন্দ্রে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ দিয়েছেন। আগামী ছয় সপ্তাহের মধ্যে তাকে আবারও পুলিশি জামিনের শর্ত অনুযায়ী হাজির হতে হবে। হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বা প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে দ্য গার্ডিয়ান যোগাযোগ করলেও রুখসার আহমেদ কোনো প্রতিক্রিয়া জানাননি। রুখসার আহমেদ ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ম্যানচেস্টারের পাকিস্তানি কমিউনিটিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং একসময় সেখানে একটি রেস্তোরাঁর মালিক ছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add