মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসএসসির ও সমমান ফলাফরে ধস, পরীক্ষায় গড়ে পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি আওতায় আসতে পারে ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (কাজল সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন কারাগারে মেয়েকে বিয়ে দেওয়ার আড়াই বছর পর বিজেপি বিধায়ক জানলেন জামাই করেছেন প্রায় ২৫ বিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সৌদিআরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশি প্রবাসীর মৃ/ত্যু হয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার: গণমাধ্যমকে সমাজের স্বচ্ছ ও নির্ভরযোগ্য আয়না হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, সমাজের সমস্যা, সম্ভাবনা ও বাস্তবতার প্রতিফলন গণমাধ্যমে উঠে আসে। মেলা থেকে কেনা সস্তা আয়নায় নিজের চেহারা যেমন বিকৃত দেখা যায়, গণমাধ্যমের সংবাদ পরিবেশনেও যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয়। রবিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা এবং মানুষের প্রত্যাশা ও সমস্যার কথা যথাযথভাবে তুলে ধরাই গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। গণমাধ্যমকে এমন একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য আয়না হিসেবে কাজ করতে হবে, যেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত চিত্র প্রতিফলিত হবে। তিনি বলেন, সমাজের বাস্তব চিত্র কোনো ধরনের বিকৃতি বা পক্ষপাত ছাড়াই জনগণের সামনে তুলে ধরতে হবে। খুঁতপূর্ণ বা পক্ষপাতদুষ্ট গণমাধ্যম কখনোই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে পারে না। জনগণের আস্থা ধরে রাখতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ক্রমেই কমে যাবে। সাংবাদিকদের পরিচয় ও মর্যাদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, একজন সাংবাদিককে অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদকর্মী হতে হবে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা না থাকলে সমাজে বিভাজন সৃষ্টি হতে পারে। সঠিক তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করা হলে শুধু সাংবাদিকই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন। তিনি বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে তথ্য যাচাই, সত্যতা নিশ্চিতকরণ এবং উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যের চেয়ে জনগণের প্রতি দায়বদ্ধতাকেই সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। জনপ্রতিনিধিদের দায়িত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের দেশের মালিক হিসেবে নয়, সেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য জনগণ নির্বাচিত করেন। তাই জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের আচরণে জনগণের সেবকের মানসিকতা থাকতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়; বরং জনগণের কল্যাণে কাজ করার একটি আমানত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add