বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline :
সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ। সাতক্ষীরার প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা আর নেই: শোকের ছায়া রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ করেছেন,দায়িত্ব পালন করবেন স্পিকার লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি আরবের প্রিন্সের মৃত্যু হয়েছে দৈনিক দক্ষিণের মশাল পএিকার সম্পাদকের স্ত্রী ইন্তেকাল করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

ডেস্ক রিপোর্টঃ / ৩৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লেখেন, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।’

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে পোস্টে তিনি উল্লেখ করেন।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এরপর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add