মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসএসসির ও সমমান ফলাফরে ধস, পরীক্ষায় গড়ে পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি আওতায় আসতে পারে ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (কাজল সালমান শাহ হ/ত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন কারাগারে মেয়েকে বিয়ে দেওয়ার আড়াই বছর পর বিজেপি বিধায়ক জানলেন জামাই করেছেন প্রায় ২৫ বিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সৌদিআরবে আগুনে পুড়ে ৭ বাংলাদেশি প্রবাসীর মৃ/ত্যু হয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

অতীতে অনেক প্রকল্প লুটপাটের উদ্দেশ্যে নেওয়া হতো: অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, অতীতে অনেক প্রকল্প জনস্বার্থের পরিবর্তে লুটপাটের উদ্দেশ্যে নেওয়া হতো। ফলে দেশের উন্নয়ন ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনীতি পুনরুদ্ধারের পথে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা ও সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. তিতুমীর বলেন, আগের সরকারের রেখে যাওয়া পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার ও পুনর্গঠনের ক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) নিম্ন বাস্তবায়ন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সরকারি অনেক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ায় প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নে জটিলতা সৃষ্টি হয়েছিল। এসব সমস্যা কাটিয়ে উঠতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। স্থানীয় সংসদ সদস্যরা জনগণের চাহিদার ভিত্তিতে যেসব প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরবেন, সেগুলো দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের চেষ্টা করা হবে। সভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে জেলা পরিষদের অর্থায়নে ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৯১ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add