বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Headline :
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী ৩২ দলীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা পরিষদের মাননীয় প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা দিয়েছে, সাতক্ষীরার উন্নয়নে ৩৩ দফা দাবি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি পার্বত্য অঞ্চল ও পাহাড় ঘিরে একটি মহল গভীর ষ/ড়/য/ন্ত্রে লিপ্ত রয়েছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গাঁজা সেবন করেন বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, ডোপ টেস্টে প্রমাণিত হয়েছে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং দেশের জনগণের বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এখনো একটি গোষ্ঠী এ আন্দোলনের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে, যা থেকে তাদের বেরিয়ে আসা উচিত। শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আত্মত্যাগ, অবাধ নির্বাচন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ, সংসদের কার্যকর ভূমিকা এবং সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্ব- এসব মিলিয়ে দেশে গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে না পারলে অর্জিত সাফল্য হারিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিও ইতিবাচকভাবে এতে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে একটি গোষ্ঠী জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। কে বেশি কৃতিত্ব পাবে, কে বড় তারকায় পরিণত হবে বা ডিজিটাল মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাড়াবে- এসব নিয়ে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, সরকারপ্রধান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই এ গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব জনগণের বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, জনগণই সব বিজয়ের প্রকৃত মালিক। তথ্যমন্ত্রী বলেন, যারা এখনো এই আন্দোলনের কৃতিত্ব নিজেদের পকেটস্থ করার বিভ্রান্তিতে রয়েছেন, তাদের সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জনগণের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add