বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline :
মহান মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের একটি নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া নথি তৈরির অভিযোগে করা মামলায় ছয় আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী ৩২ দলীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা পরিষদের মাননীয় প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা দিয়েছে, সাতক্ষীরার উন্নয়নে ৩৩ দফা দাবি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি পার্বত্য অঞ্চল ও পাহাড় ঘিরে একটি মহল গভীর ষ/ড়/য/ন্ত্রে লিপ্ত রয়েছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী ৩২ দলীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে

মোঃ আহাজ উদ্দীন / ১৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরায় সপ্তাহব্যাপী ৩২ দলীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে আজ বুধবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জেলা সদরের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনের প্রথম ও দ্বিতীয় অর্ধে মোট আটটি বিতর্ক অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চারটি সমসাময়িক বিষয়ের ওপর পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। বিতর্কের বিষয়গুলো ছিল—“ধর্মীয় অনুশাসন না মানার মানসিকতা দুর্নীতি বিস্তারের প্রধান কারণ”, “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”, “পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ” এবং “তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে”। দিনের প্রথম অর্ধে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং ভোমরা ইউনিয়ন দাখিল মাদ্রাসাকে পরাজিত করে হযরত আবু বক্কর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসা বিজয়ী হয়। দ্বিতীয় অর্ধে সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বাবুলিয়া জয়মতি শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে আহসানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা, দ্য পোল-স্টার পৌর হাইস্কুলকে পরাজিত করে পিএন বিয়্যাম ল্যাবরেটরি স্কুল এবং সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হোসেন।
প্রতিযোগিতায় মূল্যায়নকারীর দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন, পিয়া মন্ডল ও মোঃ রুবেল হোসেন। মডারেটর ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল ওহাব আজাদ। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, মোহাম্মদ সাকিবুর রহমান, মুহা. মনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ ও মোঃ শহীদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকবৃন্দ। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, যুক্তিবোধ ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add