রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরা সদরের একটি দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, অভিভাবকদের তলব করেছে উপজেলা প্রশাসন মামলা জট কমাতে মেডিয়েশনকে আরও শক্তিশালী করতে হবে: চিফ লিগ্যাল এইড অফিসার এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মুস্তাফিজুর রহমান কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার করেছে বিজিবি রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে (ডিবি) পুলিশ ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন উদযাপিত হয়েছে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সিলেবাসে আনার নির্দেশ: প্রধানমন্ত্রীর তারেক রহমান বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে প্লাবিত হতে পারে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

কলারোয়ায় ১৬ বছরের কলেজছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন

মোঃ আহাজ উদ্দীন / ৩৮ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বেলী গ্রামে সোনার বাংলা কলেজের একাদশ শ্রেণির ১৬ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। শুক্রবার বেলা ১১টার দিকে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের স্টাফ মোখলেছুর ও আক্তারুল, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের দফাদার ইবাদুল ইসলাম এবং গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় মেয়ের বাবা বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি স্বীকার করলে তাকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় পরবর্তীতে বাল্যবিয়ে দিলে আইনানুগ শাস্তি মেনে নেওয়ার কথাও উল্লেখ করা হয়। তবে ওই অভিযান শেষে দুপুরে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির কাছে খবর আসে, বিয়ে বন্ধের নির্দেশনা উপেক্ষা করে বাড়িতে আবারও বিয়ের প্রস্তুতি ও অতিথিদের দুপুরের খাবারের আয়োজন চলছে। পরে কমিটির নির্দেশনায় সাংবাদিক মেহেদী নেওয়াজ সোহাগ, ইউপি দফাদার ইবাদুল ইসলাম ও গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজনের সত্যতা পান।
এ সময় মেয়েটিকে বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, সে নানার বাড়িতে গেছে। বিষয়টি কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার এবং কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমুকে জানানো হয়। পরে পুলিশের এসআই ফয়সাল ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবাকে ডাকলেও তাকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর মেয়েটিকে হেঁটে বাড়িতে ফিরতে দেখা যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়,তার বিয়ে হয়নি। তবে এক ছেলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এবং ওই ছেলের সঙ্গে বিয়ে না দিলে সে আত্মহত্যা করবে বলে জানায়।
পরিস্থিতি বিবেচনায় পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর ইউএনও আরিফুল ইসলামের পরামর্শে মেয়েটিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুনের দায়িত্বে রাখা হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য নূর হোসেনও উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনো ধরনের বিয়ের আয়োজন না করার বিষয়ে পরিবারের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উলেখ্যঃ প্রকাশ্যে ১০শ্রেণী ছাত্রী বিবাহ দিলে আইনের আওতায় পড়ে এবং গোপলে একাধিক ৭/৮শ্রেণী ছাত্রী বাল্যবিবাহ দিলে আইনের ধরা ছোয়ার বাইরে থাকে কিন্তু কেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add