সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে

Reporter Name / ৪৮ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় সাতক্ষীরার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। আজ বুধবার জেলার বিভিন্ন বিদ্যালয়ে দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজন করা হয়। ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিদ্যালয়গুলোতে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও তাঁর শিক্ষা নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এসব আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন। এ ছাড়া শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধি এবং মহানবী (সাঃ)-এর জীবন ও কর্ম সম্পর্কে তাদের জানার আগ্রহ তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতা। দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহানবী (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির চর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন শিশুদের নৈতিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহানবী (সাঃ)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিশুদের জানার সুযোগ তৈরি হয় এসব আয়োজনের মাধ্যমে।’ তিনি জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিদ্যালয়ভেদে কর্মসূচির ধরনে কিছুটা ভিন্নতা থাকলেও ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ছিল আয়োজনের অন্যতম প্রধান অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add