সাতক্ষীয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বারবার নির্বাচিত হবেন,হাবিবুল ইসলাম হাবিব।
“করব কাজ, গড়ব দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।১ লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক বর্ণাঢ্য র্যালিপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, যিনি বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিগত ১৬-১৭ বছর সংগ্রাম করে, ১৭ বছরের ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময়ের দলকে শক্তিশালী করে গেছেন এবং নেতাকর্মীদের একত্র করে রেখেছিলেন। আজকে গত ১২ তারিখের নির্বাচনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত আসন দিয়ে আমরা নির্বাচিত হয়েছি। আমরা রাষ্ট্রক্ষমতায় আছি। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে সংগঠিত ও শক্তিশালীভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে তারেক রহমানের দল ইনশাআল্লাহ আবার নির্বাচিত হবে। তার আগে প্রস্তুতি—সে যেন সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন—আপনারা কি সবাই বিজয়ী করবেন না? বারবার নির্বাচিত হবে এবং দেশশীল পরিমিত হবে, ইনশাআল্লাহ বাংলাদেশ বিজয়ী হবে। বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। বারবার ঘুঘু ধান খেয়ে যাবে আর ধানের শীষ প্রতীক পরাজিত হবে, এটা হতে দেওয়া হবে না। কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবো না।” জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন
জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী হাবিবুর রহমান হাবিব শেখ মাসুম বিল্লাহ শাহিন শাহ কামরুজ্জামান কামু
বিএনপির মহিলা নেত্রী ফরিদা আক্তার বিউটিসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ।