বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

গাইবান্ধার ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে হ্যান্ডবল, কাবাডিসহ মোট ৪টি ইভেন্টে দুইটি ক্যাটাগরিতে উপজেলার ১৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার ফিরোজ আলম, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকারম হোসেন রানা, ক্রীড়া শিক্ষক রেজাউল মন্ডল, ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাইদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনি-পেশোর মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add