বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

কৃষক ও ক্ষেতমজুরদের সংকট নিরসনের দাবিতে জাতীয় কৃষক সমিতি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার: কৃষক ও ক্ষেতমজুরদের সংকট নিরসন, কৃষি উৎপাদন খরচ কমানো এবং গ্রামীণ অর্থনীতি ও আইনশৃঙ্খলা উন্নয়নের দাবিতে জাতীয় কৃষক সমিতি পার্বতীপুর উপজেলা কমিটি ৬ সেপ্টেম্বর সকাল ১১টা ৪২ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে। জানা গেছে, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা বাজার থেকে স্মারকলিপি প্রদান করেন জাতীয় কৃষক সমিতি পার্বতীপুর উপজেলা কমিটির সভাপতি আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক জাকির হোসেন। সদস্য শিরিষ ডাক্তার, নৈশ টুডু , আজিবর রহমান, সনাতন হালদাসহ অন্যান্য নেতৃবৃন্দ। কৃষক আজ ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি কৃষি। কিন্তু কৃষক সমাজ প্রতিকূল আবহাওয়া, উৎপাদন উপকরণের উচ্চমূল্য, বাজার ব্যবস্থার অনিয়ম এবং মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের মধ্য দিয়ে কৃষি উৎপাদন করে যাচ্ছে। একদিকে সার, ডিজেল, বিদ্যুৎ, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেড়ে উৎপাদন খরচ বাড়ছে। অন্যদিকে উৎপাদিত ফসলের নায্য মূল্য না পাওয়ায় প্রকৃত কৃষক ও ক্ষেতমজুররা ঋণগ্রস্ত ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হচ্ছে। পাটসহ বিভিন্ন বাজারে সিন্ডিকেটের প্রভাব কৃষকের স্বার্থ ধ্বংস করছে। এছাড়া কৃষি কার্ড ও সরকারি সুযোগ-সুবিধা বিতরণে দলীয়করণের অভিযোগ তোলা হয়। পাশাপাশি গ্রামীণ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে কৃষকের স্বাভাবিক উৎপাদন ও বাজারজাতকরণ ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করা হয়। তারা ৬ দফা দাবি পেশ করেন। কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থ রক্ষায় ৬ দফা দাবিগুলো- সার,ডিজেল, বিদ্যুৎ সহজলভ্য নিশ্চিত করতে হবে। দলবাজি ডিলার সিন্ডিকেট বন্ধ, সারের কালোবাজারি রোধ করতে হবে। পাটের লাভজনক মুল্য নিশ্চিত করতে হবে। কৃষি কার্ড বিতরণে দলীয়করণ বন্ধ করে প্রকৃত কৃষক -ক্ষেতমজুরের হাতে দিতে হবে। গ্রামীণ রেশনিং ব্যবস্হা চালু করতে হবে। চাঁদাবাজি -সন্রাস বন্ধ করে আইনশৃঙ্খলার উন্নতি করতে হবে। উক্ত কমিটির তথ্য মতে জাতীয় কৃষক সমিতি পার্বতীপুর উপজেলা কমিটির মোট সদস্য সংখ্যা ৫০ জন। বর্তমানে উপজেলার ৭, ৮ ও ১০ নং ইউনিয়নে তাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে।এই প্রতিবেদককে নেতৃবৃন্দ বলেন, “কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add