সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়, হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সাইদুল বাসার / ৯৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাইদুল বাসারঃ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা মহিলা দলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জাতীয়তাবাদী মহিলা দলকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত করতে হবে। সব বাধা বিপত্তি মোকাবিলা করে জাতীয়তাবাদী শক্তির শক্তিতে পরিণত হয়ে আগামী দিনের যেকোনো রাজনৈতিক লড়াইয়ে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও যোগ করেন, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ উন্নয়ন, উৎপাদন এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা সাতক্ষীরায় ব্যক্ত করছি। ইতিমধ্যেই সাতক্ষীরার উন্নয়নে বেশ কিছু কাজ শুরু হয়েছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। এছাড়া সাতক্ষীরার মাটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রয়োজন, যা বাস্তবায়নে আমরা আমাদের জোরালো দাবি অব্যাহত রাখব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে সমাপ্ত হয়। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add