বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline :
মিয়ানমার সীমান্তে বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন ২ টিওবি উদ্বোধন ২০২৭ সালের হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ, যেসব শর্ত মানতে হবে বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ : (এনসিটিবি) দেশের ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা: আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া দেশের বেসামরিক বিমান পরিবহন খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ করে সরিয়ে দেয়া সম্ভব নয়: সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সৌরবিদ্যুতের প্রসারে তিন প্রতিষ্ঠানকে ১৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার: অর্থ মন্ত্রণালয় বিগত সরকারের শিক্ষাখাতে বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

দেশের ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা: আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: টানা কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার সকালের মধ্যেই দেশের ১১ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আজ বুধবার রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫৪ মিলিমিটার ছাড়াও সন্দ্বীপে ৪০, কক্সবাজারের কুতুবদিয়া ও চাঁদপুরে ২৯, ফেনীতে ২৮, টাঙ্গাইল, নরসিংদী ও নওগাঁর বাদলগাছীতে ১০, ময়মনসিংহে ৭ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add