বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Headline :
মিয়ানমার সীমান্তে বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন ২ টিওবি উদ্বোধন ২০২৭ সালের হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ, যেসব শর্ত মানতে হবে বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ : (এনসিটিবি) দেশের ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা: আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া দেশের বেসামরিক বিমান পরিবহন খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ করে সরিয়ে দেয়া সম্ভব নয়: সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সৌরবিদ্যুতের প্রসারে তিন প্রতিষ্ঠানকে ১৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার: অর্থ মন্ত্রণালয় বিগত সরকারের শিক্ষাখাতে বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ করে সরিয়ে দেয়া সম্ভব নয়: সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ করে সরিয়ে দেয়া সম্ভব নয়। এসব যানবাহনের চলাচলের নির্দিষ্ট পথ, কর প্রদানসহ বিভিন্ন বিষয় নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই প্রয়োজন এবং কার্যকর বাস্তবায়নের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। আজ বুধবার রাজধানীর বাংলামটরে প্ল্যানার্স টাওয়ারের বিআইপি কনফারেন্স হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ব্যাটারিচালিত তিন-চাকার যান এবং টেকসই গণপরিবহন পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যানজট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে শুল্ক কমানো, গবেষণা ও ব্যাংক ঋণের সুযোগ তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি আন্তঃজেলা বাসের ঢাকায় প্রবেশ নিয়ন্ত্রণ, সিটি বাস টার্মিনাল, ফিটনেসবিহীন বাস ব্যবস্থাপনা, কমিউটার ট্রেন, নৌপথ, মেট্রোরেল ও মনোরেল নিয়ে কাজ চলছে। সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, ব্যাটারিচালিত তিন-চাকার যানকে প্রচলিত রিকশার সঙ্গে এক করে না দেখে পৃথক মোটরচালিত যান হিসেবে বিবেচনা করে যথাযথ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার আওতায় আনা প্রয়োজন। গবেষণায় ব্যাটারিচালিত তিন-চাকার যানের ক্ষেত্রে পরপর দুটি যানের চলাচলের সময়ের ব্যবধানে প্রচলিত রিকশার তুলনায় পার্থক্য পাওয়া গেছে। ব্যাটারিচালিত তিন-চাকার যান-এর ক্ষেত্রে এই সময়ের ব্যবধান প্রায় ১ দশমিক ৩ সেকেন্ড, যা হঠাৎ পরিস্থিতিতে সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মোসলেহ উদ্দিন হাসান ও পরিকল্পনাবিদ তাহসিন রেজা। সেমিনারে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। এতে সরকারি কর্মকর্তা, পরিকল্পনাবিদ, শিক্ষক, গবেষক, সাংবাদিক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add