বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline :
ফাতিহা-ই-ইয়াজদহম এর গুরুত্ব ও ফজিলত নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: আবহাওয়া অফিস বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া চীন-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি করেছে সরকার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক করেছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত সাতক্ষীরায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ভারত এবং চিনের জন্য শাস্তির বিধান! অথচ রাশিয়ার একটি জিনিস আমদানি করতে পারবে আমেরিকা, নতুন বিলে দ্বিচারিতা
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: আবহাওয়া অফিস

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে। যার জেরে দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এটি পরবর্তী ১২ ঘণ্টায় আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপকেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপকেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add