বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline :
ফাতিহা-ই-ইয়াজদহম এর গুরুত্ব ও ফজিলত নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: আবহাওয়া অফিস বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া চীন-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি করেছে সরকার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক করেছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত সাতক্ষীরায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ভারত এবং চিনের জন্য শাস্তির বিধান! অথচ রাশিয়ার একটি জিনিস আমদানি করতে পারবে আমেরিকা, নতুন বিলে দ্বিচারিতা
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও দুর্নীতি দমন কমিশনে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল না করায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ছাড়া তিনি ৮৪ লাখ ৩৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও উক্ত অবৈধ সম্পদ নিজ ভোগদখলে রাখায় ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমা ক্লেয়ার বার্টন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এ ছাড়া সার্বিক তদন্তকাজে বিঘ্ন সৃষ্টিসহ ক্ষতির আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add