বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় প্রেসক্লাবের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়।

মোঃ সাইদুল বাসার / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়।
​সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।
​শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধ দমনে যুবদলের কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।
​সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি হাফিজুর রহমান মুকুল কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, অনলাইন জুয়া, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার রয়েছি। আমাদের দলের কোনো নেতা বা কর্মী যদি এ ধরনের অপকর্মে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পিছপা হব না।
​তিনি আরও বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সাতক্ষীরা গড়তে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
​সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু সাংগঠনিক সম্পাদক সবুজ এবং সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড,শেখ শাহরিয়ার হাসীব।
​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, রূপালী বাংলাদেশের প্রতিনিধি মোমিনুর রহমান, বৈশাখী টিভির প্রতিনিধি শামীম পারভেজ, মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, ডা. মহিদার রহমান, হৃদয় বার্তার সম্পাদক জি এম মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add