মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

গাজীপুর থেকে পলায়ন করা আসামি সীমান্ত পারাপার রোধে সাতক্ষীরায় বিজিবির কড়া পাহারা

মোঃ সাইদুল বাসার / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর থেকে পলায়ন করা আসামি সীমান্ত পারাপার রোধে সাতক্ষীরায় বিজিবির কড়া পাহারা
গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বিস্ফোরক আইনের মামলায় আটক এক আসামী পলায়ন করার পর তাকে আটক করতে এবং সীমান্ত দিয়ে যাতে সে পালিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে না পারে, সেজন্য সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজিবি সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে বিস্ফোরক মামলার আটক আসামী ‘পিচ্চি রাজা’ গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যান। এই ঘটনার পর সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় জনবল বাড়ানো হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি। ​সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাতক আসামী সীমান্ত পেরিয়ে যাতে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সেজন্য দিনে ও রাতে ৫৪ কিলোমিটারজুড়ে পেট্রোল বা টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থায় এই টহল পরিচালনা করা হচ্ছে।
​এছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ অভিযান ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চলছে। সাতক্ষীরা সীমান্তে যেকোনো মূল্যে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কড়া নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add