মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline :
সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ! ঘূর্ণিঝড় হয়ে ডাঙায় ঝাঁপাতে পারে আগামী সপ্তাহে, দুর্যোগের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে খেলার মাঠ না থাকা গাবুরায় মি‌নিবার ফুটব‌লের ফাইনাল অনু‌ষ্ঠিত।
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

দামারপোতা সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন:

স্টাফ রিপোর্টার / ৮৩ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দামারপোতা সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন:
সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়নের দামারপোতা সমাজকল্যাণ পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার (২ অক্টোবর) সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিকেলে দামারপোতা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় বিবাহিত বনাম অবিবাহিত দলের প্রীতি ফুটবল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিবাহিত দল ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজীবনের পরিচালক জনাব খান ফাহিম আল ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আশরাফুজ্জামান খোকন, চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তাকদীর হাসান রুবেল, দামারপোতা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জনাব সাইফুজ্জামান মিঠুন, সভাপতি মাসুম বিল্লাহ সাব্বির, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক বায়জিদ বোস্তামী, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, আছাদুল ইসলাম, শুকুর আলী, আবু তাহের বাবু, আলতাফ হোসেন সেলিম, বেলাল হোসেন, ইউনুস আলী, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জাহিদুল হাসান, জিয়ারুল ইসলাম সহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী বিবাহিত দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই দামারপোতা সমাজকল্যাণ পরিষদ সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের আয়োজনেও খেলাধুলার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মনোরম ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add