সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline :
সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ! ঘূর্ণিঝড় হয়ে ডাঙায় ঝাঁপাতে পারে আগামী সপ্তাহে, দুর্যোগের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে খেলার মাঠ না থাকা গাবুরায় মি‌নিবার ফুটব‌লের ফাইনাল অনু‌ষ্ঠিত।
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় শিশু অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে

মোঃ আহাজ উদ্দীন / ৫২ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ আজ মঙ্গলবার,শিশুর অধিকার হোক সুরক্ষার অঙ্গিকার আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় অধিকার সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে সাতক্ষীরায় শিশু অধিকার দিবস(৬ অক্টোবর ২০২৬) পালিত হয়েছে, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ,এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার, আবু জাহিদ ডাবলু সদস্য সচিব জেলা বিএনপি, শহিদুল ইসলাম মুকুল আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা প্রমূখ।বিশ্ব শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমীর প্রতিষ্ঠা ৫০ বছর পূর্তি উপলক্ষে,সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুর ইসলামের উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই অনুষ্টানে যোগদান করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন আমরা যখন শিশুদের অধিকার নিয়ে কথা বলছি, তখন প্রতিটি শিশুর কথা শোনা ও বোঝার চেষ্টা করা আমাদের সকলের দায়িত্ব শিশুদের পড়াশুনার পাশাপাশি গান, কবিতা, গল্প, চিত্রশিল্প, নৃত্য ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ শিশু একাডেমী প্রজন্মের পর প্রজন্ম শিশুর প্রতিভাকে বিকশিত করে যাচ্ছে,এই বিশ্বাসকে ধারণ করে শিশুদের জন্য আমাদের প্রতিটি উদ্যোগকে আরও সময়োপযোগী করতে হবে। বাংলাদেশ শিশু একাডেমী শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে দেশজুড়ে শিশুদের জন্য চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক খেলাধুলা ও কম্পিউটার প্রশিক্ষণের মতো নানান সৃজনশীল কোর্স পরিচালনা করে আসছে। শিশু একাডেমীর প্রশিক্ষণ শাখার মাধ্যমে সারাদেশে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। বাংলাদেশ শিশু একাডেমীর প্রকাশনা শাখা হতে নিয়মিত শিশুতোষ ও সৃজনশীল বই প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা, শিশুর হাসি হোক আমাদের উন্নয়নের সবচেয়ে সুন্দর সূচক, শিশু নিরাপত্তা হোক আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে সবচেয়ে দৃঢ় প্রতিশ্রুতি আর শিশুর স্বপ্ন হোক আমাদের বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ । বক্তারা আরো বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অনেকাংশে নির্ভর করবে শিশুদের সঠিক বিকাশের ওপর,তাই প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পুষ্টি, বিনোদন ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। শিশুদের প্রতি যেকোনো ধরনের নির্যাতন, সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add