সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline :
সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ! ঘূর্ণিঝড় হয়ে ডাঙায় ঝাঁপাতে পারে আগামী সপ্তাহে, দুর্যোগের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে খেলার মাঠ না থাকা গাবুরায় মি‌নিবার ফুটব‌লের ফাইনাল অনু‌ষ্ঠিত।
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি ও পদায়ন করা হয়। আদেশে পল্লবী থানার ওসি (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক হাসান বাসিরকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং রূপনগর থানার ওসি (নিরস্ত্র) পুলিশ পরিদর্শক নোমান হোসেনকে এসআরইউর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়। এছাড়াও ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি হিসেবে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি হিসেবে বদলি করা হয়। একই আদেশে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে, রামপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগে, ডিবির ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে ও যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মঈন উদ্দীনকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add