বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline :
ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজবাড়ীর পান্না চত্বর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

জাকারিয়া হ/ত্যা: সব আসামি গ্রে/প্তারে ১ সপ্তাহের আলটিমেটাম, মানববন্ধনে আন্দোলনের হুঁশিয়ারি

মোঃ সাইদুল বাসার / ১০৪ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

​স্টাফ রিপোর্টারঃ জাকারিয়া হ/ত্যা: সব আসামি গ্রে/প্তারে ১ সপ্তাহের আলটিমেটাম, মানববন্ধনে আন্দোলনের হুঁশিয়ারি
​সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ‘জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে আগামী এক সপ্তাহের আলটিমেটাম দেন বক্তারা। এই সময়ের মধ্যে বাকি আসামিরা গ্রেপ্তার না হলে পুরো জেলাবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার রাজপথ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
​মানববন্ধনে বক্তারা বলেন, জাকারিয়া হত্যাকাণ্ডের দেড় সপ্তাহ পার হতে চললেও পুলিশ এখন পর্যন্ত সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত হতাশাজনক। মামলার প্রধান আসামি নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও অন্যান্য আসামিরা এখনো অধরা। পুলিশের সক্ষমতা ও সদিচ্ছা প্রমাণে অবিলম্বে বাকীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
​‘জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটি’র উপদেষ্টা আইনজীবী আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং সদস্যসচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, আইনজীবী আকবার হোসেন, আইনজীবী শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী, আল ইমরান ইমু এবং শ্রমিক নেতা আজিজ বাবু, নবাবজান ও অজিয়ার রহমান।
​উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এক চায়ের দোকানে বাপ্পি হাসান নামের এক যুবকের সঙ্গে কিশোর গ্যাং সদস্য নাহিদের বিরোধ সৃষ্টি হয়। সে সময় বাপ্পিকে বাঁচাতে এগিয়ে গেলে নাহিদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন কলেজছাত্র জাকারিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
​এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খাঁন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির প্রধান আসামিসহ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add