মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩০০ বিজিবি সদস্য মোতায়েন

মোঃ সাইদুল বাসার / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোটার: সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩০০ বিজিবি সদস্য মোতায়েন ​শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার সীমান্তবর্তী বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার ৩৮টি পূজা মণ্ডপে একযোগে দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবির সদস্যরা। ​বিজিবি সূত্রে জানা গেছে, ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তর সংলগ্ন ৩ কিলোমিটারের মধ্যে ৯টি পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ১৫ প্লাটুন (৩০০ জন) বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজা চলাকালীন সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই বিজিবি এই ভূমিকা পালন করছে। ​আজ পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। অন্যদিকে, ব্যাটালিয়ন সদর এলাকার মণ্ডপগুলো পরিদর্শন করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব। পরিদর্শনকালে তাঁরা নিরাপত্তা নিশ্চিতকরণে মোতায়েন করা প্লাটুনগুলোকে প্রয়োজনীয় নানা দিকনির্দেশনা প্রদান করেন। ​জানতে চাইলে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিজিবি পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।” দুর্গাপূজাকে কেন্দ্র করে বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকাসমূহের মোট ২২২টি পূজা মণ্ডপের নিরাপত্তায় প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add