মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline :
সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল। সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র ব/ন্দু/কযু//দ্ধ, জি//ম্মি ৫ জেলে উ/দ্ধা/র সাতক্ষীরা সদরে তিন শিশু বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাল্যবিবাহমুক্ত কালীগঞ্জ উপজেলায় শিশুবিবাহ, মুচলেকা ও নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ সাতক্ষীরার রাজার বাগান দারুস সালাম মসজিদে ইসলামিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় কমিউনিটি পুলিশিং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধহাটায় সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগিতায় ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ, চাচার জরিমানা ৫ হাজার টাকা,মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন পিতা ও মা
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

দুর্গাপূজার উৎসবে অতন্দ্র প্রহরী, ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে , নেতৃত্বে লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান

মোঃ সাইদুল বাসার / ৭২ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজার উৎসবে অতন্দ্র প্রহরী, ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে , নেতৃত্বে লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান

স্টাফ রিপোর্টারঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল চারটায় সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি। পরিদর্শনকালে অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সারাদেশে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবির প্রায় ১০ হাজার সদস্য বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের ৫৮ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত মোট ২৯১টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।” তিনি আরও জানান, ২৯১টি মণ্ডপের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী ৫৮টি মণ্ডপে সরাসরি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটার এলাকার ভেতরের একটি মণ্ডপও রয়েছে। বিজিবির মোট ১৬টি প্লাটুনের সদস্যরা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে এই দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিজিবি অধিনায়ক বলেন, “মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে বিজিবি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারির পাশাপাশি নিবিড় টহল ও নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।” লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান আরও জানান, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোট ২৯২টি পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ বিশ্বের বুকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সকল স্তরের নাগরিক, মণ্ডপ কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এবারও শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add