বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline :
সাতক্ষীরা জেলা পরিষদের মাননীয় প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা দিয়েছে, সাতক্ষীরার উন্নয়নে ৩৩ দফা দাবি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি পার্বত্য অঞ্চল ও পাহাড় ঘিরে একটি মহল গভীর ষ/ড়/য/ন্ত্রে লিপ্ত রয়েছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গাঁজা সেবন করেন বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, ডোপ টেস্টে প্রমাণিত হয়েছে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসএসসির ও সমমান ফলাফরে ধস, পরীক্ষায় গড়ে পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

গাঁজা সেবন করেন বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, ডোপ টেস্টে প্রমাণিত হয়েছে

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ-আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় সৃষ্টি হওয়া চরম আতঙ্কের নেপথ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সময় উড্ডয়নরত বিমানটির প্রধান পাইলট গাঁজা সেবন করেছিলেন এবং দিল্লিতে পৌঁছানোর পর পরপর দুটি ডোপ টেস্টেই তার শরীরে ওই সাইকোঅ্যাক্টিভ মাদকের উপস্থিতি প্রমাণিত হয়েছে। সূত্রের বরাতে নিশ্চিত হওয়া এই ভয়াবহ কাণ্ডে অন্তত ২০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য গুরুতর আহত হন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ইতিমধ্যে ওই বিমানের দুজন পাইলটকেই দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে গ্রাউন্ডেড করা হয়েছে। বিমানের ভেতরে থাকা ১৩৭ জন যাত্রী ও ৮ জন ক্রু সদস্যকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ‌‘এআই-২৩৭৯’ নম্বর ফ্লাইটটি গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝ-আকাশে ক্রুজ চলাকালীন এয়ারবাস এ৩২০নিও মডেলের বিমানটি হঠাৎ করেই ৩০০ ফুট নিচে নেমে পড়ে এবং তাৎক্ষণিকভাবে ভেতরে একটি ‘নেগেটিভ-জি’ পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানান, এই আচমকা ঝাঁকুনির ফলে বিমানে সিটবেল্ট না বাঁধা থাকা যাত্রীরা তীব্রভাবে ছিটকে পড়েন। এতে বিমানের পেছনের অংশে থাকা অন্তত ২০ জন যাত্রী ও চারজন ক্রু আহত হন, যাদের মধ্যে দুজন ক্রু সদস্যের মেরুদণ্ডের টেলবোন এবং ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছে। ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যখন বিমানটি হঠাৎ ৩০০ ফুট নিচে ছিটকে পড়ে, তখন প্রধান পাইলট তার ককপিটের নির্দিষ্ট আসনে উপস্থিত ছিলেন না এবং সহ-পাইলট বিমানের নিয়ন্ত্রণে ছিলেন। পাইলটের ভুল পদক্ষেপ, যান্ত্রিক ক্রুটি নাকি হাইড্রোলিক সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই ঘটনার পর দিল্লিতে ফ্লাইট অবতরণ করলে নিয়ম মেনে চালকদের শারীরিক পরীক্ষা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রথম রবিবার এই পাইলটের ডোপ টেস্টে পজিটিভ আসার খবর প্রকাশ করে। পরবর্তীতে আজ মঙ্গলবার পরিচালিত দ্বিতীয় বিশদ পরীক্ষায়ও নিশ্চিত হওয়া যায় যে ওই পাইলট বিমানে থাকা অবস্থায় মারিজুয়ানা বা গাঁজা সেবন করেছিলেন। ঘটনার তীব্রতায় মঙ্গলবার ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বিউরো (এএআইবি) ঘটনাটির আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এএআইবি বর্তমানে সব ধরনের কারিগরি, পরিচালনাগত, চিকিৎসা-সম্পর্কিত এবং মানবীয় উপাদানের তথ্য প্রমাণাদি সুসংবদ্ধভাবে সংগ্রহ ও পরীক্ষা করছে। এর মধ্যে রয়েছে উড্ডয়নব্যবস্থা, বিমান রক্ষণাবেক্ষণের নথি, ফ্লাইটের রেকর্ড করা ডেটা পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব উপাদান পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে যে, তদন্তের একমাত্র উদ্দেশ্য হলো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা। পুরো তদন্ত প্রক্রিয়াটি স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং তথ্যপ্রমাণ ভিত্তিক হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন আসার আগে আংশিক কোনো তথ্যের ওপর ভিত্তি করে আনুমানিক সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে। এদিকে ঘটনাটির সুদূরপ্রসারী গুরুত্ব বিবেচনায় এয়ার ইন্ডিয়ার বিদায়ী সিইও ক্যাম্পবেল উইলসন মঙ্গলবার মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে মিলিত হন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে দেশটির বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু বলেন, আমরা এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার অবস্থান সরাসরি জানতে চেয়েছিলাম এবং তারা সমস্যাটি কীভাবে মোকাবিলা করছে তা পর্যালোচনা করেছি। আমি বারবার একটি বিষয়ই স্পষ্ট করেছি যে, বিমান চলাচলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার। নিয়ামক সংস্থা বা এয়ারলাইন্স কারও পক্ষ থেকেই সুরক্ষার বিষয়ে কোনো ধরনের আপস বরদাশত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add