বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline :
মিয়ানমার সীমান্তে বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন ২ টিওবি উদ্বোধন ২০২৭ সালের হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ, যেসব শর্ত মানতে হবে বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ : (এনসিটিবি) দেশের ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা: আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া দেশের বেসামরিক বিমান পরিবহন খাতকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ করে সরিয়ে দেয়া সম্ভব নয়: সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সৌরবিদ্যুতের প্রসারে তিন প্রতিষ্ঠানকে ১৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার: অর্থ মন্ত্রণালয় বিগত সরকারের শিক্ষাখাতে বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন-ও সুন্দরভাবে হবে: সিইসি এ এম এম নাসির উদ্দিন

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচন সুন্দরভাবে হবে— এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচি শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সিইসি বলেছেন, নির্বাচন কমিশনের মতো পুলিশও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচনে পুলিশ বাহিনীকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি।
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। আইন অনুযায়ী যারা যোগ্য বিবেচিত হবেন, তারাই পাবেন প্রার্থিতা। এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে পুলিশ বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add